সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

৭ কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় মিরপুর সড়ক অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে দুই শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করেন। এতে সায়েন্সল্যাব, নীলক্ষেত মোড় ও এলিফ্যান্ট রোডসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

জানা যায়, সাত কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবির অগ্রগতি সম্পর্কে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ করেন। এর  জেরে শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সায়েন্সল্যাবে সড়ক অবরোধ করেন।

কবি নজরুল কলেজের শিক্ষার্থী জাকারিয়া বারী সাগর বলেন, সাত কলেজের ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা সংক্রান্ত পূর্বের দেওয়া স্মারকলিপির (কোটা প্রথা বাতিল, আসন সংখ্যা কমানোসহ ৫ দফা দাবি) অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে প্রো-ভিসি আমাদের খুব বাজে আচরণ করেন। দুর্ব্যবহার করে তিনি শিক্ষার্থীদের বের করে দেন।

এই শিক্ষার্থী আরও বলেন, আমাদের দাবি মেনেই সাত কলেজের ভর্তি পরীক্ষা নিতে হবে। রাষ্ট্র যখন আমাদেরকে নিয়ে সিদ্ধান্তে আসছে, ঠিক তখনই তারা টালবাহানা শুরু করেছে। প্রো-ভিসির অসদাচরণের প্রতিবাদে আজ আমরা এখানে আন্দোলন করছি। মূলত ঢাবি প্রোভিসির ক্ষমা চাওয়াসহ ৫ দফা দাবিতে সায়েন্সল্যাব অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

এদিকে আন্দোলনের অংশ হিসেবে রাজধানী টেকনিক্যাল মোড়ে সড়ক আটকে দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো :

১. ২০২৪-২৫ সেশন থেকেই সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে।

২. শ্রেণীকক্ষের ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না।

৩. শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে।

৪. নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে।

৫. সাত কলেজের ভর্তি ফি’র স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফি’র টাকা জমা রাখতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930