আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জস্থ আমানীলক্ষ্মীপুর বেগম হামিদা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং (এডহক) কমিটির সভাপতি নিযুক্ত হয়েছেন মোহাম্মদ আবুল কালাম (আজাদ মুন্সী)।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউছুফ আলী, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মাহবুব ছিদ্দিক, অভিভাবক প্রতিনিধি মাসুদ আলম।
এডহক কমিটির মেয়াদের মধ্যে বিদ্যালয়ের বিধি মোতাবেক একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করার পরামর্শ প্রদান করা হয়েছে। আবুল কালাম আজাদ মুন্সী বলেন, “আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমাকে বিদ্যালয়ের উন্নয়ন এবং সুষ্ঠভাবে পরিচালনার জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা সবাই মিলে বিদ্যালয়ের উন্নতি সাধন এবং শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নের জন্য কাজ করবো। আশা করি, বিদ্যালয়ের প্রতি সকলের আস্থা ভবিষ্যতে আরও দৃঢ় হবে।”
এডহক কমিটি গঠনের মাধ্যমে বিদ্যালয়ের উন্নয়ন ও সুষ্ঠভাবে পরিচালনা নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন কমিটির সদস্যরা ও অভিভাবকরা।
এএইচ/এমএ