সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াতের আমীরসহ আহত ৩

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাস্টার রুহুল আমিনসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (০৮ মার্চ) দুপুরে কমলনগর কলেজের সামনে প্রাইভেটকারের চাকায় পিষ্ট হয়ে এবং ট্রাকের ধাক্কায় তারা আহত হন।

সরেজমিনে দেখা গেছে, ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায় এবং আহতদের চিকিৎসার জন্য কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আকরাম হোসাইন বলেন, জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন রামগতিতে সাংগঠনিক প্রোগ্রামে যাওয়ার পথে প্রাইভেটকারের চাকা ব্লাস্ট হয়ে চলতি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান। তখন প্রাইভেটকারে থাকা তিনজনই গুরুতরভাবে আহত হন।

জেলা আমীরের হাত-পা ভেঙ্গে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে জেলা জামায়াতের নায়েবে আমীর জহিরুল ইসলাম ও মাওলানা জাকির হোসেন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কমলগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, প্রাইভেটকারের চাকা ব্লাস্ট হয়ে জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিনসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। ঘাতক ট্রাকটি আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930