সর্বশেষ:
লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক

লক্ষ্মীপুরে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা’ শীর্ষক জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে জেলা প্রশাসন এবং মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।

এতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এ্যাড. পার্থ পাল চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক নিত্য প্রকাশ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন, সহকারি প্রকল্প পরিচালক দীপ্তি দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন, চট্টগ্রাম জেলার সহকারি প্রকল্প পরিচালক রিংকু কুমার শর্মা। এসময় শিক্ষক, অভিভাবক ও মনিটরিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলায় ৪৪টি মন্দিরে শিশু ও গণশিক্ষা কার্যক্রম চালু আছে। যেখানে পাঠ্য বইয়ের পাশাপাশি শিশুদেরকে ধর্মীয় ও নৈতিক শিক্ষা দেওয়া হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31