সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

প্রথমবার সোনার দাম আউন্সপ্রতি তিন হাজার ডলারে

অর্থ ও বাণিজ্য ডেস্ক :

বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি তিন হাজার ডলারে পৌঁছেছে। যা ইতিহাসে এই প্রথম। মূলত ট্রাম্পের বাণিজ্য নীতির কারণে অনিশ্চিয়তা দেখা দেওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) সোনার দাম আউন্সপ্রতি ২ দশমিক ৯৪ শতাংশ বেড়ে তিন হাজার ডলারে পৌঁছেছে।

এ নিয়ে চলতি বছরে ১৩ বার বিশ্ব বাজারে সোনার দাম রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে বাড়লো।

মূলত ইউরোপের ওপর নতুন করে শুল্ক হুমকির পর বিশ্ব বাজারে সোনার দাম বৃহস্পতিবার বেড়ে ফের রেকর্ড সর্বোচ্চ হয়। এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ওয়াইন-শ্যাম্পেনসহ অন্যান্য অ্যালকোহলযুক্ত পণ্যের ওপর দুইশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন।

ট্রাম্পের এমন হুমকির পর বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তার আশঙ্কা দেখা দেওয়ায় সোনার দাম বেড়ে যায়।

মূলত যুক্তরাষ্ট্রে উৎপাদিত হুইস্কির ওপর ইউরোপের শুল্কের প্রতিশোধ হিসেবেই এই পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, যদি এই শুল্ক অবিলম্বে প্রত্যাহার না করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র শিগগির ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে আসা সব ধরনের ওয়াইন-শ্যাম্পেনসহ অ্যালকোহলযুক্ত পণ্যের ওপর দুইশ শতাংশ শুল্ক আরোপ করবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব ধরনের ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ বর্ধিত শুল্ক এরই মধ্যে কার্যকর হয়েছে।

যার পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের ওপর শুল্ক আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ২৮ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর এই শুল্ক আরোপ করা হবে। বুধবার (১২ মার্চ) ইউরোপীয় ইউনিয়নের কমিশন এ তথ্য জানিয়েছে। -সূত্র: এএফপি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930