সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সৌদিতে ৬ জুন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

ধর্ম ডেস্ক :

এ বছর সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৬ জুন। এর আগের দিন অর্থাৎ ৫ জুন হবে আরাফাতের দিন। এদিন আল্লাহ তায়ালার কাছে গুণাহ মাফের আশায় আরাফাতের ময়দানে সমাবেত হবেন হজযাত্রীরা।

বুধবার (৩০ এপ্রিল) মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিদদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল আরাবিয়া। তবে এই তারিখই আনুষ্ঠানিক নয়। ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণের জন্য ইসলামিক দেশগুলোর চাঁদ দেখা কমিটি জিলকদ মাসের ২৯তম দিনে বৈঠকে বসবে।

এ দিন সন্ধ্যায় পূর্বগগনে জিলহজের চাঁদের সন্ধান করবে সৌদির চাঁদ দেখা কমিটিও। এই মাসটির দশম দিনে পশু কোরবানির মাধ্যমে ঈদুল আজহা পালন করেন বিশ্বের মুসল্লিরা।

যদিও আরব আমিরাতের মন্ত্রিসভা ইতিমধ্যে ৫ জুনকে আরাফাতের দিন হিসাব করে ছুটি মঞ্জুর করেছে। অপরদিকে আরব আমিরাতে ৬ থেকে ৮ জুন পর্যন্ত থাকবে ঈদের ছুটি। এই ঈদ হলো মক্কার বার্ষিক তীর্থযাত্রা হজের সমাপ্তি, যেখানে লক্ষ লক্ষ মুসলমান অংশগ্রহণ করেন।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল-জারওয়ান জানিয়েছেন, (আধুনিক যন্ত্রের মাধ্যমে) আগামী ২৭ মে সকালেই জিলহজের চাঁদ দেখা যাবে। যদি বিষয়টি নিশ্চিত হয় তাহলে ২৮ মে জিলহজের প্রথম এবং ৬ জুন (শুক্রবার) হবে ঈদুল আজহার দিন।

এদিকে হজের আগে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও অবস্থান করলে সৌদি আরব ১৩ হাজার ডলার পর্যন্ত জরিমানা এবং জেলের সতর্কবার্তা দিয়েছে। হাজিরা কেবল সরকারি চ্যানেলের মাধ্যমে আবেদন করলেই হজ করতে পারবেন বলে জানিয়েছে সৌদি মন্ত্রণালয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31