মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চিকিৎসার জন্য থাইল্যান্ড গেলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আকাশবার্তা ডেস্ক :

ছেলে-শ্যালকসহ সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চিকিৎসা ও ব্যক্তিগত সফরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, রাত ১১টার দিকে তিনি বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ড. এ এম নওশাদ। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি ব্যাংককের উদ্দেশে রওনা হন।

সাবেক এই রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন। ব্যাংককে তাঁর আগেও চিকিৎসার জন্য যাওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে, কিশোরগঞ্জে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলার বিষয়ে স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি এখনো প্রাথমিক তদন্তাধীন রয়েছে। তবে বিষয়টি নিয়ে তাঁর আইনজীবীদের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, আবদুল হামিদ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে পরপর দুবার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তাঁর মেয়াদ শেষ হয় ২০২৩ সালের এপ্রিলে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১