সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ ইং ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

শাহবাগ অবরোধ করেছে ডিপ্লোমা নার্সিং কলেজ শিক্ষার্থীরা

আকাশবার্তা ডেস্ক :

এক দফা দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন ডিপ্লোমা নার্সিং কলেজের শিক্ষার্থীরা। ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমানের দাবিতে এই কর্মসূচি দিয়েছেন তারা।

বুধবার (১৪ মে) দুপুর আড়াইটার দিকে বৃষ্টি উপেক্ষা করে শত-শত শিক্ষার্থী জড়ো হয়ে শাহবাগ মোড় অবরোধ করে।

এর আগে দাবি আদায়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হলে পুলিশ শাহবাগ থানার সামনে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এ সময় শিক্ষার্থীরা ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন।

শিক্ষার্থীরা বলছেন, এইচএসসি পাস করে ১১০ ক্রেডিটের তিন বছর ছয় মাস মেয়াদি কোর্স সম্পন্ন করার পরও ডিগ্রির মান দেয়া হচ্ছেনা। পক্ষান্তরে, এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছর কোর্স শেষ করেও ডিগ্রি সমমান পাচ্ছে। এটি ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য তৈরি করছে।

শিক্ষার্থীরা আরও বলেন, দীর্ঘদিন ধরে দাবি আদায়ে মানববন্ধন, স্মারকলিপিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। দাবি না মানায় বাধ্য হয়ে শাহবাগে অবস্থান নিয়েছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০