শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

সিইসিসহ নির্বাচন কমিশনারদের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে

আকাশবার্তা ডেস্ক : 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ পাঁচ নির্বাচন কমিশনারের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মহানগর উত্তর।

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেয় দলটি।

বুধবার (২১ মে) দুপুর পৌনে ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশটি শুরু হয়।

এনসিপির মিরপুর মডেল থানার প্রতিনিধি সাইফুল ইসলাম বলেন, বিক্ষোভ সমাবেশ থেকে নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবি জানানো হয়েছে। তড়িঘড়ি করে এই বিতর্কিত কমিশন গঠিত হয়েছে। কমিশনারদের পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ চলবে।

এনসিপির যুগ্ম সম্পাদক সানোয়ার তুষার বলেন, নির্বাচন কমিশন পুর্নগঠন করতে হবে। আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এই ইসি পক্ষপাতদুষ্ট আচরণ করছে।

বিক্ষোভ সমাবেশ থেকে আল আমিন টুটুল বলেন, ইশরাক ভাই নগর ভবনে তালা দিয়ে জনভোগান্তি সৃষ্টি করবেন না। নগর ভবনে নাটক চলছে। অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য আন্দোলন করি না। তারা আমাদের বলে প্রস্রাব দিয়ে আমাদের ভাসাইয়ে দেবে। এত দিন তারা কোথায় ছিলেন। ১৬ বছর তারা একটা বালির ট্রাক সরাতে পারে নাই।

বর্তমান ইসিকে অথর্ব দাবি করে এনসিপির কেন্দ্রীয় নেতা বলেন, এই অথর্ব ইসি চাই না। এদের আমরা চাই না। নতুন দেশপ্রেমিক দিয়ে নতুন ইসি গঠন করতে হবে। ইসিতে দোসর আছে তাদের চাই না।

মোহাম্মদ পুর থানার প্রতিনিধি আবু সুফিয়ান বলেন, ইসি সংস্কার হলে সবার ভোটাধিকার সুরক্ষিত হবে। ইসি দ্বিচারিতার আশ্রয় নিয়েছে। ইসি দ্রুত ইশরাকের তড়িঘড়ি করে গেজেট দিয়েছে। অবৈধ নির্বাচনের মেয়র কীভাবে বৈধ হয়।

এনসিপির গেন্ডারিয়া থানা প্রতিনিধি কামরুল আহসান বলেন, ইসি সংস্কার না হওয়ার গেজেট হয়েছে। আমরা এই সংস্কারের জন্য আন্দোলন করি নাই। আমি মামলার আসামি আমি গুলি খেয়েছি। কেউ ফ্যাসিস্ট কায়দায় কিছু দখল করলে তাদের ১৫ সেকেন্ড লাগবে বিতাড়িত করতে। হাসিনাকে বিতাড়িত করেছি আপনারা পালানোর পথ পাবেন না। আপনারা কেন নগর ভবনে তালা মেরেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১