বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে ৬ষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে। প্রশাসনের কঠোর নিরাপত্তায় ও উৎসব মুখর পরিবেশে মঙ্গলবার রাতে জেলার চন্দ্রগঞ্জ হিন্দু কল্যাণ সংঘের আয়োজনে সর্বজয়া পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন। উদ্বোধক ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু শংকর মজুমদার।

সর্বজয়া পূজা পরিষদের সভাপতি বিধান কুমার পালের সভাপতিত্বে উদ্বাধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র নাথ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি এ্যাড, প্রিয়লাল নাথ ও এ্যাড. মাখন লাল সাহা, যুগ্ম সম্পাদক শিমুল সাহা, চন্দ্রগঞ্জ থানা ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি শিপন মজুমদার, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, চন্দ্রগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল মজুমদার বাপ্পী, সাধারণ সম্পাদক জয়দেব নাথ, চন্দ্রগঞ্জ থানা হিন্দু, বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক গৌতম মজুমদার, সদস্য সচিব সমীর কর্মকার, সর্বজয়া পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দীপক চন্দ্র নাথ প্রমুখ। এ সময় বিপুল সংখ্যক দর্শণার্থী, পুর্ণার্থী নারী-পুরুষ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। পরে হিন্দু ধর্মাবলম্বী দরিদ্র নারী-পুরুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।

উল্লেখ্য, এবার লক্ষ্মীপুর জেলায় ৭৬টি পূজা মন্ডপে শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৩০ সেপ্টেম্বর বিজয়া দশমীতে প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজা সম্পন্ন হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০