সর্বশেষ:
লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক

তারেক-ড. ইউনূসের বৈঠক : রাজনৈতিক অচলাবস্থার অবসানের বার্তা

আকাশবার্তা ডেস্ক :

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চলে এই আলোচনা।

বৈঠকের শুরুতে উভয় পক্ষের প্রতিনিধি দলের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হয়। পরে ড. ইউনূস ও তারেক রহমান একান্ত বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে যৌথ বিবৃতি ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে উভয় পক্ষই আলোচনার ফলাফল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে।

সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের পক্ষে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য দেন।

সংস্কার ও বিচার নিয়ে অগ্রগতি

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান, শেখ হাসিনার বিরুদ্ধে ‘হত্যাযজ্ঞের’ বিচার নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এবং তা নির্বাচন প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে কিনা। জবাবে খলিলুর রহমান বলেন, “যৌথ বিবৃতিতে এর উত্তর দেওয়া হয়েছে। সংস্কার ও বিচার—এই দুটি বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এসব অগ্রগতি আগামী নির্বাচনের আগেই দৃশ্যমান হবে।”

নির্বাচন কমিশন সংস্কার ইস্যুতে এনসিপির অবস্থান

এনসিপি নির্বাচন কমিশনের সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না—এই প্রসঙ্গে আমীর খসরু বলেন, “এই আলোচনার পরিপ্রেক্ষিতে সেই বিষয়টি তোলার সুযোগ নেই।”

সব দলের অংশগ্রহণে নির্বাচন প্রসঙ্গে

সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে কিনা—এমন প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, “আমরা চাই সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক। তবে কোন দল যাবে আর কোন দল যাবে না, সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত।”

নির্বাচনের সময়সূচি ও রোডম্যাপ

নির্বাচন পূর্বঘোষিত রোডম্যাপ অনুযায়ীই হবে কিনা—এই প্রশ্নের উত্তরে খলিলুর রহমান বলেন, “যদি সংস্কারের কাজ দ্রুত শেষ হয়, তবে পূর্বঘোষিত সময়সূচিই বহাল থাকবে।”

বৈঠকের মূল্যায়ন

বৈঠক নিয়ে উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করেছে। আমীর খসরু বলেন, “আমরা সন্তুষ্ট। নির্বাচনের আগে ও পরে একসঙ্গে দেশ গঠনে কাজ করতে আগ্রহী।” খলিলুর রহমানও বলেন, “আমরা সন্তুষ্ট, না হলে তো যৌথ বিবৃতি দিতাম না।”

জাতীয় সরকার প্রসঙ্গ

জাতীয় সরকার গঠনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে আমীর খসরু বলেন, “না, এটি এখন আলোচনার বিষয় নয়। নির্বাচনের পর এ নিয়ে আলোচনা হতে পারে।”

যৌথ বিবৃতি

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো যৌথ বিবৃতিতে জানানো হয়, লন্ডনে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। তারেক রহমান বৈঠকে ২০২৬ সালের রমজানের আগেই নির্বাচন আয়োজনের প্রস্তাব দেন। তিনি বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন—উক্ত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন উপযুক্ত হবে।

ড. ইউনূস জানান, তার সরকার এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে এবং প্রয়োজনীয় সংস্কার ও বিচার কার্যক্রমে যথাযথ অগ্রগতি অর্জিত হলে রমজানের আগেই নির্বাচন সম্ভব হবে।

বিবৃতিতে আরও বলা হয়, তারেক রহমান প্রধান উপদেষ্টার অবস্থানকে স্বাগত জানান এবং তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ড. ইউনূসও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31