শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

সফলভাবে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ার সহায়তায় মহাকাশে নাহিদ-২ নামক টেলিযোগাযোগ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে ইরান। শুক্রবার সয়ুজ-২.১বি রকেট ব্যবহার করে ভোস্তোচনি কসমোড্রোম থেকে স্যাটেলাইটটি উক্ষেপণ করা হয়েছে। একইসঙ্গে মোট ২০টি স্যাটেলাইট পাঠানো হয়েছে।

মস্কো সময় সকাল ৮টা ৫৪ মিনিটে (তেহরান সময় সকাল ৯টা ২৪ মিনিটে) সয়ুজ-২.১বি রকেট ফ্রেগাট আপার স্টেজসহ উৎক্ষেপণ করা হয়।

এই মিশনে ইরানের নাহিদ-২ সহ আরও ১৯টি স্যাটেলাইট ছিল।

নাহিদ-২ স্যাটেলাইটটি ইরানিয়ান স্পেস এজেন্সির তৈরি একটি টেলিযোগাযোগ উপগ্রহ, যা ইরানের মহাকাশ যোগাযোগ সক্ষমতা উন্নত করার উদ্দেশ্যে বানানো।

এছাড়াও, ১৮টি ছোট স্যাটেলাইট পাঠানো হয়েছে, যার মধ্যে ১৭টি রাশিয়ান। এই ছোট স্যাটেলাইটগুলোর মধ্যে নয়টির কাজ হচ্ছে পৃথিবীর ছবি তোলা, সমুদ্র ও আকাশপথে চলাচল পর্যবেক্ষণ করা এবং মহাকাশের কাছাকাছি অঞ্চলে গবেষণা চালানো।

কিছু স্যাটেলাইট শিক্ষামূলক ও পরীক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহৃত হবে, যেমন লো-আর্থ অরবিটে স্যাটেলাইট যোগাযোগ ও নিয়ন্ত্রণ ব্যবস্থার পরীক্ষা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮