সর্বশেষ:
লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক

চীনে এক কোটিরও বেশি শিক্ষার্থীর ফি মওকুফ

আন্তর্জাতিক ডেস্ক : 

২০২৫ সালের আগামী শরৎকালীন সেমিস্টার থেকে কিন্ডারগার্টেনের শিক্ষা সম্পূর্ণ ফ্রি করার ঘোষণা দিয়েছে চীন। এতে পারিবারিক ব্যয় কমবে ২০ বিলিয়ন ইউয়ান।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে উপ-অর্থমন্ত্রী গুও টিংটিং এ ঘোষণা করেছেন।

এক সপ্তাহ আগেই চীন ঘোষণা দিয়েছিল যে তিন বছরের কম বয়সী প্রতিটি শিশুর জন্য মা-বাবাকে বছরে ৫০০ ডলারের সমপরিমাণ ভাতা দেওয়া হবে। এর পর পরই ফি মওকুফের এ ঘোষণাটি এলো।

নার্সারি শিক্ষার ফি-এর অনুপাত তুলনামূলকভাবে বেশি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে পরিবারের ব্যয় কমে। শিক্ষার খরচ কার্যকরভাবে হ্রাস করা এবং দেশের সরকারি শিক্ষা পরিষেবাগুলোর মানোন্নয়ন করা হলো এই পদক্ষেপের লক্ষ্য।
চীনে কিন্ডারগার্টেনের এক কোটিরও বেশি শিক্ষার্থীর ফি মওকুফ

ফি মওকুফের তহবিল যৌথভাবে কেন্দ্রীয় এবং স্থানীয় সরকার দ্বারা ভাগ করা হবে। রাজস্ব ও শিক্ষা বিভাগগুলোকে তহবিল ব্যবস্থাপনা জোরদার করতে এবং কিন্ডারগার্টেনগুলোর স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে যথাসময়ে ও সম্পূর্ণরূপে তহবিল বরাদ্দ করতে বলা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31