সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে, নিহত ৩

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদেরকে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জস্থ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ইউনিট যৌথভাবে আহত ও নিহতদের উদ্ধার করে। এসময় সেনাবাহিনী ও চন্দ্রগঞ্জ থানা পুলিশকে উদ্ধার অভিযানে সহায়তা করতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে যাত্রীবাহী লোকাল বাস আনন্দ পরিবহন নোয়াখালীর চৌমুহনী থেকে লক্ষ্মীপুর যাচ্ছিল। এসময় চন্দ্রগঞ্জ বাজার পার হয়ে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী ওয়াপদা খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। আহতদের তাৎক্ষণিক নাম পরিচয় জানা যায়নি।

নিহতরা হলেন- স্থানীয় শেখপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মোরশেদ আলম (৪৫) ও একই গ্রামের জয়নাল আবেদীন (৫৫) এবং নওগাঁ জেলার মান্দা থানার আফসার উদ্দিন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করার চেষ্টা চলছে এবং ৩ জনকে মৃত উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930