মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

তরুণীর পেট থেকে ১০ কেজি টিউমার অপসারণ

এক্সক্লুসিভ ডেস্ক :

কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে শেফালি পেট থেকে প্রায় ১০ কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই জটিল অপারেশন সম্পন্ন হয়।

ভুক্তভোগী শেফালি এক বছর ধরে পেটে অল্প অল্প ব্যথা অনুভব করলেও বিষয়টিকে গুরুত্ব দেননি। সম্প্রতি ব্যথা বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শে আলট্রাসনোগ্রাম ও সিটি স্ক্যানে একটি বিশাল টিউমার ধরা পড়ে। চিকিৎসকদের সিদ্ধান্তে দ্রুত অস্ত্রোপচারের ব্যবস্থা নেওয়া হয়।

অপারেশনের পর হাসপাতালের বেডে শুয়ে শেফালি বলেন, আমি তো কখনো কিছু বুঝতে পারিনি। পেটে ব্যথা ছিল, ভাবতাম সাধারণ ব্যথা। পরে শুনলাম পেটে ১০ কেজি টিউমার ছিল! এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।

সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. আবু বকর ছিদ্দিক ফয়সল জানান, সিটি স্ক্যানে দেখা যায় টিউমারটি জরায়ুর নালী থেকে সৃষ্টি হয়েছে এবং এটি রোগীর স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটাচ্ছিল। তাই জরুরি ভিত্তিতে অপারেশন করা হয়।

তিনি বলেন, টিউমারটি প্রায় ৮-১০ কেজি ওজনের ছিল। সফলভাবে অপসারণ করা হয়েছে। রোগী এখন সুস্থ। তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, ভারী কাজ করতে তিন মাস নিষেধ করা হয়েছে।

অপারেশনে অংশ নেন ডা. আবু বকর ছিদ্দিক ফয়সল, ডা. ইবনে মমিন জনি, ডা. অনির্বান এবং অ্যানেস্থেসিওলজিস্ট ডা. মেহেদি হাসান।

শেফালিকে আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১