
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক (ডিসি) হোমায়রা বেগম বলেছেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধূলায় মনোযোগি হতে হবে। মাদক ও বাল্য বিবাহ কে না বলতে হবে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যলয়ে পরিদর্শনে এসে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। ছাত্রছাত্রীরা তাঁর বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষ ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুর রহমান, তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি ফয়সল আহমেদ রতন প্রমুখ।