সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি :

আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে আবুল কালাম জহির ওরফে মাটি জহির (৫০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) রাত সড়ে ৮টার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান নামক এলাকায় এ ঘটনা ঘটে। সড়কের ওপর তার মরদেহ পড়ে আছে। মরদেহের পাশে গুলির খোসাও পাওয়া গেছে।  হত্যাকারীরা ধারালো অস্ত্রের সাহায্যে তার মাথায় এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।  নিহত জহির চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।  তিনি পশ্চিম লতিফপুর গ্রামের মনছুর আহমেদের ছেলে।

এদিকে পুলিশ বলছে, জহির নিজেও মাদক ব্যবসায়ী। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে।

স্থানীয়রা জানায়, জহির বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তার উপর আক্রমণ করে। তার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে আঘাত করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজিম নোমান বলেন, আবুল কালাম জহির ওরপে মাটি জহির নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সে নিজেও  মাদক ব্যবসায়ী ছিল। স্থানীয় আরেক সন্ত্রাসীর সাথে তার অভ্যন্তরীণ বিরোধ রয়েছে। কয়েকদিন আগে একটি খেলাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930