শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

পাঠ্যপুস্তকে ভুল সংশোধনে কঠোর শিক্ষা মন্ত্রণালয়

আকাশবার্তা ডেস্ক :

নতুন পাঠ্যপুস্তকে ভুল থাকার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠায় এনসিটিবির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এর প্রেক্ষিতে সোমবার সন্ধায় (০৯ জানুয়ারি) পাঠ্যপুস্তকে ভুলের ঘটনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) দুই কর্মকর্তাকে ওএসডি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপ-সচিব সুবোধ চন্দ্র ঢালী। ওএসডি হওয়া দুই কর্মকর্তা হলেন, এনসিটিবি’র প্রধান সম্পাদক প্রীতিশ কুমার সরকার এবং ঊর্ধতন কর্মকর্তা লানা হুমায়রা খান।

এদিকে নতুন পাঠ্যবইয়ের ভুল-ক্রটি নিয়ে আগামীকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক বিদ্যালয়ের বই এনসিটিবির মাধ্যমে ছাপানো হলেও সরকারের এই সংস্থাটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন।

বছরের প্রথম দিন ৪ কোটি ৩৩ লাখ ৫৩ হাজার ২০১ জন শিক্ষার্থীর হাতে এবার ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার বই ও শিক্ষা উপকরণ বিতরণ করে সরকার। শিক্ষার্থীদের হাতে নতুন বই যাওয়ার পর থেকেই বিভিন্ন ভুল-ক্রটি ধরে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে সমালোচনা হচ্ছে।

বানান ভুলের খতিয়ান তুলে ধরে অনেকে প্রশ্ন রেখেছেন- শিশুদের পাঠ্যবইয়ে এসব কী শেখানো হচ্ছে? তৃতীয় শ্রেণির বাংলা বইয়ে ‘আদর্শ ছেলে’ কবিতাটি বিকৃত করা হয়েছে। তৃতীয় শ্রেণির বাংলা বইয়ে ‘আদর্শ ছেলে’ কবিতাটি বিকৃত করা হয়েছে।

নতুন পাঠ্যবইয়ের ভুল নিয়ে ফেইসবুকে তীব্র সমালোচনার পর ওইসব ভুল-ক্রটি পর্যালোচনায় একটি কমিটি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১