শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

আলাইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

বিশেষ প্রতিনিধি :

বেগমগঞ্জ উপজেলার ৪নং আলাইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে নবাগত কমিটির নেতাদের স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করে দলীয় নেতাকর্মীরা। মিছিলটি ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একইস্থানে গিয়ে শেষ হয়।

ঘোষিত কমিটিতে ফরহাদ হোসেন রাজুকে আহ্বায়ক, আশিক খাঁন রনি, সাকিব আহমেদ রবি, ইকবাল হোসেন রিজভী, সাইফুল ইসলাম বাপ্পী ও জিহাদ আহমেদ শামীমকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুস্তম আলী ও যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন রাজু।

নবগঠিত কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক এবং সদস্যরা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বরকত উল্যা বুলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুস্তম আলী ও যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন রাজুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

এদিকে নবাগত কমিটির নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, ৪নং আলাইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মীর জুমলা মিঠু ও সাধারণ সম্পাদক নুরহোসেন মানিকসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮