কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের কমলনগরে অগ্নিকান্ডে ১২টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাজিরহাট বাজারে এ আগুনের সূত্রপাত ঘটে।
ব্যবসায়ীরা জানান, বিদ্যুতের সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে পুরো বাজারে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ওহাব বস্ত্রালয়, তামিম বস্ত্রালয়, মা কলি বস্ত্রালয়, আল সৈয়দ ক্লথ স্টোর, মা’ ফাতেমা ক্লথ স্টোর, মদিনা ক্লথ স্টোর, বিছমিল্লাহ ক্লথ স্টোর, আলী আযম ড্রাগিস্ট, বিছমিল্লাহ টেলিকম ও মহিউদ্দিনের মুদি দোকানসহ ১২ ব্যবসায়ীকপ্রতিষ্ঠানের মালামাল ও নগদ টাকা পুড়ে যায়।
পরে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও রামগতি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ইউনিট ম্যানেজার আসাদুজ্জামান জানান, খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও রামগতি ফায়ার সার্ভিসের একটি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।