শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে শাশুড়ীকে অজ্ঞান করে স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে প্রবাসীর স্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে শাশুড়ীকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে নগদ টাকাসহ ৭ লাখ টাকার স্বর্ণালংকার ও মালামাল নিয়ে পালিয়েছে প্রবাসীর স্ত্রী। এ ঘটনায় বুধবার দুপুরে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার দুপুরে বটতলী গ্রামের জমাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বছরখানেক আগে জমাদার বাড়ির আব্দুল কুদ্দুসের ছেলে সৌদিআরব প্রবাসী মমিন উল্যাহ’র সাথে দিঘলীর রমাপুর গ্রামের আমির হোসেনের মেয়ে জান্নাতুল ফেরদৌস তানিয়ার বিয়ে হয়। গত মঙ্গলবার দুপুরে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য দামী মালামাল নিয়ে পালিয়ে যায় সে। বিয়ের পর প্রবাসী মমিন উল্যাহ সাড়ে চার মাস সংসার করে জীবিকার তাগিদে প্রবাসে চলে যায় বলে জানা গেছে।

এ ঘটনায় প্রবাসীর পিতা আব্দুল কুদ্দুস বাদি হয়ে পালিয়ে যাওয়া প্রবাসীর স্ত্রী জান্নাতুল ফেরদৌস তানিয়াসহ ৫ জনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

প্রবাসীর স্ত্রী তানিয়াকে পালিয়ে যেতে সহযোগিতা করায়, তানিয়ার বড় বোন বিবি আমেনা, মা পারুল বেগম, ভাই সজিব হোসেন এবং ছোটবোন ফেন্সি আক্তারকে আসামি করা হয়।

উল্লেখ্য, প্রবাসীর স্ত্রী তানিয়ার সন্ধান দিতে পারলে উপযুক্ত সম্মানী প্রদান করার ঘোষণা দেন শশুর আব্দুল কুদ্দুস।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮