শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

রামগতিতে ফারিয়া’র মানববন্ধন

মিসু সাহা নিক্কন, রামগতি :
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) এর উদ্যোগে সুনির্দিষ্ট নীতিমালার দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর (রবিবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে রামগতি উপজেলায় কর্মরত বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) এর সকল সদস্য এতে অংশ নেয়।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তৃতায় চট্টগ্রাম ফারিয়া’র বিভাগীয় সহ-সভাপতি ও রামগতি উপজেলা ফারিয়া’র সভাপতি খন্দকার নজরুল ইসলাম মাসুদ ফার্মাসিটিক্যাল কোম্পানীগুলো ঘোষিত সুনির্দিষ্ট নীতিমালার দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।
এ সময় আরো বক্তব্য রাখেন, বিডিএমএ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ডা. হাফিজ ছারওয়ার, রামগতি ফারিয়া’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, চট্টগ্রাম ফারিয়া’র বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রামগতি ফারিয়া’র সহ-সভাপতি বদিউজ্জামান।
দাবি সমূহের মধ্যে রয়েছে, কথায় কথায় চাকুরীচ্যুত করা যাবেনা, সরকারী নতুন বেতন স্কেল ৭ম গ্রেড সমপরিমাণ বেতন নির্ধারণ, বর্তমান মূল্যস্ফীতির কথা বিবেচনা করে টি,এ/ডি,এ ভাতা প্রদান, চাকুরীর নিশ্চয়তা বিধান ও নির্দিষ্ট নীতিমালা প্রনয়ন, ফারিয়া’কে সরকার কর্তৃক নিবন্ধন ও স্বীকৃতি প্রদান, সাপ্তাহিক ছুটিসহ জাতীয় সকল ছুটি প্রদানের বিধান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০