সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

‘সুন্দরী’ মাহিয়া মাহি

আকাশবার্তা বিনোদন ডেস্ক :

গোলাপতলীর কাজল ছবিতে ‘কাজল’ হয়েছেন মাহিয়া মাহি। শামীমুল ইসলামের এই ছবির শুটিং চলছে। একই পরিচালকের আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন বড় পর্দার এই তারকা। নাম আমার সুন্দরী ছবিতে ‘সুন্দরী’ চরিত্রে দেখা যাবে মাহিকে।

সুন্দরী একই সঙ্গে চোর, বাটপার, প্রতারক। ঢাকা শহরের নানা অপকর্মের সঙ্গে জড়িত এই চরিত্র। এই ছবিতে কাজের ব্যাপারে মাহি বলেন, ‘আমার জন্য একেবারেই নতুন একটি চরিত্র। নিজেকে ভিন্নভাবে প্রকাশ করার সুযোগ আছে এখানে। তাই কাজটি করছি। মনে হয়েছে, অনেক মজা করে করা যাবে চরিত্রটি।’

পরিচালক বলেন, এফডিসিতে ছবিটির নাম নিবন্ধন হয়ে গেছে। আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে শুটিং শুরু করার কথা আছে ছবিটির।

আশির দশকে আমজাদ হোসেন পরিচালিত সুন্দরী ছবিটি বেশ জনপ্রিয়তা পায়। দীর্ঘদিন পর একই নামে শামীমুল ইসলাম ছবি নির্মাণের ঘোষণা দেন। কিন্তু আমজাদ হোসেন সম্মতি দেননি। তিনি বলেন, ‘সুন্দরী ছবির আরও কয়েকটি কিস্তি নির্মাণ করতে চাই। তাই নামটি কাউকে ব্যবহার করতে দিতে চাই না।’

এ কারণে শামীমুল ইসলাম তাঁর ছবির নাম পরিবর্তন করে নতুন নাম দিয়েছেন নাম আমার সুন্দরী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১