মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

শেখ হাসিনাই সত্যিকারে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন

বিশ্বে বাংলাদেশ এখন একটি সত্যিকারের মানবিক রাষ্ট্র। জননেত্রী শেখ হাসিনাই বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করেছেন। নিজদেশে যারা ছিল পরবাসী, সেই রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে, খাবার দিয়ে, চিকিৎসা দিয়ে বাংলাদেশ সারাবিশ্বে এখন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার মডেল।

এছাড়া সারাদেশে সন্ত্রাস, জঙ্গিবাদ দমন করে দেশের মানুষকে নিরাপদে বসবাস উপযোগি একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে বাংলাদেশে একটি চরম মানবিক বিপর্যয় ঘটবে। যা এ যাবতকালের সকল রেকর্ড ভঙ্গ করবে।

দেশে আইনের শাসন প্রতিষ্ঠা না হলে কখনও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে ক্ষমতায় এসে শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টের আত্মস্বীকৃত খুনিদের বিচার সম্পন্ন করেছেন। ৩০ বছর মেয়াদি ভারতের সাথে গঙ্গা পানি বন্টন চুক্তি করেছেন। রক্তাক্ত জনপদ পার্বত্য চট্টগ্রামে স্থায়ীভাবে শান্তিচুক্তি করেছেন। খাদ্যে সয়ংসম্পন্ন দেশ উপহার দিয়েছেন। যার মাধ্যমে বাংলাদেশে মৃত্যুহার হ্রাস পায়, গড় আয়ু বৃদ্ধি পায়। নিরাপদে বসবাস উপযোগি একটি রাষ্ট্র পায় এদেশের জনগণ।

২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনের মধ্যদিয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনার নেতৃত্বাধিন সরকার। শুরু হয় শেখ হাসিনার আবারো দারিদ্র ও অশিক্ষার বিরুদ্ধে যুদ্ধ। শুরু করেন, ১৯৭১ সালে নরপিশাচ যুদ্ধাপরাধীদের বিচার। যার মাধ্যমে বাংলাদেশ দীর্ঘ সময়ের কলংকমুক্ত হয়। শেখ হাসিনার লক্ষ্য ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধশালী দেশে পরিণত করা। শেখ হাসিনা না থাকলে বা তিনি ক্ষমতা থেকে বিদায় নিলে এদেশ মৃত্যুপুরিতে পরিণত হবে। ঘটবে চরম মানবিক বিপর্যয়। রাখাইনে যে হত্যাযজ্ঞ সংঘঠিত হয়েছে তার চেয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করবে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি। আমরা কী এমন বাংলাদেশ চাই? আমরা কী চাই এদেশ আবার পিছনের দিকে ঘুরে যাক? আমরা কী এমন দেশ চাই, যে দেশে আবারও লাল সবুজের পতাকা স্বাধীনতার বিরোধীদের গাড়িতে-বাড়িতে শোভা পাক। আমরা কী চাই আবারও বাংলাভাইদের জন্ম হোক?

দেশে বিদেশে আজ আবারও গভীর ষড়যন্ত্র হচ্ছে শুধু শেখ হাসিনাকে বিদায় করার জন্য। শেখ হাসিনাকে হারানো মানে মুক্তিযুদ্ধের চেতনা ভুলণ্ঠিত হওয়া, শেখ হাসিনাকে হারানো মানে একটি মানবিক বিপর্যয় ঘটানো, শেখ হাসিনাকে হারানো মানে সকল বীর শহীদদের রক্তের সাথে বেঈমানী করা। আসুন আমরা শেখ হাসিনার নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধশালী সুন্দর এবং সত্যিকারের মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করি।

লেখক : সাংবাদিক মো. আলী হোসেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১