সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

নির্বাচন সুষ্ঠু করতে আ.লীগের নির্দেশনায় কাজ করবে ইসি

আকাশবার্তা ডেস্ক :
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু করতে আওয়ামী লীগ যে নিদের্শনা দেবে সে অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) কাজ করবে।বুধবার চলমান রাজনৈতিক দল গুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের অংশ হিসেবে আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসে সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এ কথা বলেন। সংলাপের শুরুতে দেয়া বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা ও সংগ্রামের সঙ্গে আওয়ামী লীগের সংপৃক্ততার ইতিহাসও তুলে ধরেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, বর্তমান নির্বাচন কমিশনের যে আইন; তার অধিকাংশই প্রণয়ন হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে।

তিনি বলেন, বাংলাদেশে সব সফল অর্জন আওয়ামী লীগের হাত ধরে এসেছে। নির্বাচন কমিশনও আওয়ামী লীগের আমলে ব্যাপক স্বাধীনতা পেয়েছে। বাংলাদেশের নির্বাচন কমিশন পৃথিবীর অনেক দেশের কমিশনের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।

এর আগে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে পৌঁছান। সকাল ১১টায় ইসি সচিবালয়ে অনুষ্ঠেয় সংলাপে সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের ২১ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন।

ওবায়দুল কাদেরের নেতৃত্বে সংলাপে আওয়ামী লীগ প্রতিনিধি দলে রয়েছেন, আমির হোসেন আমু এমপি, তোফায়েল আহমেদ এমপি, মতিয়া চৌধুরী এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, মোহাম্মদ নাসিম এমপি, এইচ টি ইমাম, ড. মসিউর রহমান, ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, রমেশ চন্দ্র সেন এমপি, অ্যাম্বাসেডর জমির, মো. রশিদুল আলম. মাহবুবউল-আলম হানিফ এমপি, ডা. দীপু মণি এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, আব্দুর রহমান এমপি, এইচ এন আশিকুর রহমান এমপি, ড. হাছান মাহমুদ এমপি, ড. আব্দুস সোবহান গোলাপ ও অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওছার।

স্ত্রীর অসুস্থার কারণে দলটির সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দেশের বাইরে থাকায় তিনি অংশগ্রহণ করতে পারছেন না।

গত ৩১জুলাই সুশীল সমাজের প্রতিনিধি এবং ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছে ইসি। পরবর্তী সময়ে ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় শুরু হয়। আগামী ১৯ অক্টোবর বেলা ১১টায় জাতীয় পার্টি (জাপা) ও বিকেল ৩টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। অপরদিকে ২২ অক্টোবর বেলা ১১টায় অরাজনৈতিক সংগঠন নির্বাচনী পর্যবেক্ষক, ২৩ অক্টোবর বেলা ১১টায় নারী নেত্রী এবং ২৪ অক্টোবর ১১ টায় নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন।

 সূত্র : আমার সংবাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০