সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে দোকান ভিটির খাজনা গ্রহণের আদেশ দিয়েছেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে দীর্ঘ পাঁচ বছর যাবত মৌখিক আদেশে ফেরী ফেরীভূক্ত দোকান ভিটির খাজনা না নেওয়ার আদেশ প্রত্যাহার করা হয়েছে। রোববার জেলা প্রশাসক হোমায়রা বেগম এই আদেশ প্রত্যাহার করেছেন। সোমবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি সংশ্লিষ্ট এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা প্রশাসকের এই আদেশে তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভুক্তভোগি জনসাধারণ।

জানা যায়, ১৯৫৯ সালের একটি অকার্যকর আইনের প্রেক্ষিতে ২০১৩ সালে তৎকালীন জেলা প্রশাসক একেএম টিপু সুলতান লক্ষ্মীপুরে ফেরী ফেরীভূক্ত দোকান ভিটির খাজনা না নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের অলিখিত একটি আদেশ দেন। ওই সময় থেকে জেলার বাজারগুলোর দোকান ভিটির খাজনা আদায় বন্ধ রাখা হয়েছে। এতে হাজার হাজার দোকান ভিটির মালিকপক্ষ ভূমি বেচাকেনা, জমাখারিজ খতিয়ান খোলা, ব্যাংক মটগেজসহ বিভিন্ন প্রয়োজনে চরম হয়রানির শিকার হয়ে আসছেন।

সম্প্রতি জাতীয় পত্রিকা দৈনিক আমার সংবাদ, স্থানীয় দৈনিক ভিশন, অনলাইন আকাশবার্তাবিডি ডটকম ও লক্ষ্মীপুরটুয়েন্টিফোরসহ বিভিন্ন গণমাধ্যমে দোকান ভিটির খাজনা আদায় বন্ধ সংক্রান্ত সংবাদটি প্রকাশিত হলে জেলা প্রশাসনের নজরে আসে। যার প্রেক্ষিতে বর্তমান জেলা প্রশাসক রোববার পূর্বের আদেশ প্রত্যাহার করেন এবং খাজনা গ্রহণ করার আদেশ দেন।ন ভিটির খাজনা আদায়ের নির্দেশ, পূর্বের আদেশ প্রত্যাহার

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০