রবিবার ১৯শে জুলাই, ২০২৬ ইং ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি স্বামী জসিম উদ্দিনকে (৩৮) নোয়াখালী থেকে গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এরআগে বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি জসিম উদ্দিন চন্দ্রগঞ্জ থানাধিন পূর্ব জামিরতলী গ্রামের আব্দুর রহিমের পুত্র।

পুলিশ জানায়, ২০০১ সালে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী হত্যার দায়ে দায়েরকৃত মামলায় স্বামী জসিম উদ্দিনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেয় বিজ্ঞ আদালত। ওই সময় থেকে সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিল আসামি জসিম উদ্দিন। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা পুলিশ নোয়াখালীর সুধারাম থেকে তাকে গ্রেফতার করেন।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক থাকা আসামি জসিম উদ্দিনকে নোয়াখালী থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১