নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের রামগতি থেকে পরিত্যক্ত একটি এসএমজি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৯ অক্টোবর) বিকেলে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এরআগে শনিবার রাতে উপজেলার চরআলগী এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, রাতে রামগতি থানার আলেকজান্ডার এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে যায় ডিবি পুলিশ। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চরআলগী থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এসএমজি উদ্ধার করা হয়। এ বিষয়ে তদন্ত চলছে।