বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। সোমবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মান্দারী বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাজারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আহতরা হলেন, দত্তপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাজী নিজাম ও ছাত্রলীগ কর্মী সম্রাট, সজিব হাসান তাসকিন ও মান্দারী বাজারের ব্যবসায়ী আবদুর ছাত্তারসহ ৫ জন।

আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও স্থানীয় গ্রীণ লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক মো. আলাউদ্দিনের জন্মদিন উপলক্ষে মান্দারী ইউনিয়ন আ.লীগ কার্যালয়ে কেককাটা অনুষ্ঠানের আয়োজন করে তার (আলাউদ্দিন) অনুসারীরা। এ সময় অভ্যন্তরীণ কোন্দলের জেরধরে একই কমিটির যুগ্ম আহ্বায়ক আবু তালেবের অনুসারীরা অনুষ্ঠান করতে বাধা প্রদান করে। এতে দু’পক্ষের মধ্যে লাঠিসোঁটা নিয়ে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আ.লীগ কার্যালয়ের বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার খন্দকার শাহনেওয়াজ ও চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১