শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে জেলহত্যা দিবসে আ.লীগের আলোচনা সভা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে জেলহত্যা দিবস উপলক্ষে পৌর আ.লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) বিকেল ৫টায় জেলা আ.লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন।

পৌর আ.লীগ সভাপতি ইসমাইল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সাবেক সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাধারণ সম্পাদক ডা. এহসানুল কবির জগলুল, জেলা আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাড. রাসেল মাহমুদ মান্না, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাছুম, সদর উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু বিজন বিহারী ঘোষ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, সদস্য আমজাদ হোসেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক শাহজাহান কামাল, পৌর আ.লীগ সহ-সভাপতি ছৈয়দ আহম্মদ পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন ক্বারী, জেলা পরিষদ সদস্য মাহবুবুল হক মাহবুব, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, সহ-সভাপতি ওমর ফারুক মানিক, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক তাছলিমা আক্তার, উত্তর হামছাদী ইউপি চেয়ারম্যান এমরান হোসেন নান্নু, জেলা ছাত্রলীগ সদস্য কাজী মামুনুর রশিদ বাবলু, সদর থানা ছাত্রলীগ যুগ্ম আহ্বায়ক কনক ক্বারী প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ঘাতকচক্র ৩রা নভেম্বর বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় চারনেতাকে কারাগারের অভ্যন্তরে গুলি করে হত্যা করেছিল। বঙ্গবন্ধু কন্যা ও চৌদ্দদলীয় জোট নেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে ঘাতকচক্রের সেই উদ্দেশ্য সফল হয়নি।

উল্লেখ্য, ১৯৭৫ সালের এদিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী জাতীয় চার নেতা- সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামরুজ্জামান ও ক্যাপ্টেন এম মনসুর আলীকে ঢাকার কেন্দ্রীয় কারাগারের ভেতরে নির্মমভাবে হত্যা করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০