মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ১৪ থেকে ২১ ডিসেম্বর

শিক্ষাঙ্গন ডেস্ক :

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৪ থেকে ২১ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণ করতে হবে। তবে ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ২৪ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত এই ফরম পূরণ করা যাবে। গত বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ড এই ফরম পূরনের বিজ্ঞপ্তি প্রকাশ করে। অন্যান্য বোর্ডগুলোও একে একে বিজ্ঞপ্তি প্রকাশ করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ডিসেম্বরে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রদর্শন করা হবে। এরপর ১৪ ডিসেম্বর থেকে ফরম পূরণ শুরু হবে। আগামী ১ এপ্রিল ২০১৮ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

এবার প্রতি পত্রের জন্য শিক্ষার্থীদের ফি দিতে হবে ৯৫ টাকা। এ ছাড়া প্রতি পত্রের ব্যবহারিক পরীক্ষা ফি ২৫ টাকা, শিক্ষার্থী প্রতি একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি ৫০ টাকা, সনদ ফি ১০০ টাকা, রোভার স্কাউট ও গার্লস গাইড ফি ১৫ টাকা, জাতীয় শিক্ষা সপ্তাহ ফি ৫ টাকা এবং শিক্ষার্থী প্রতি কেন্দ্র ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সেই হিসেবে বিলম্ব ফি বাদে বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থীর জন্য সর্বোচ্চ পরীক্ষা ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার ৭৬০ টাকা। তবে ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের যাদের ব্যবহারিক পরীক্ষা নেই তাদের এই পরীক্ষা ফি আরো কমবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০