শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

চন্দ্রগঞ্জে সালিশ বৈঠকে অসহায় স্বামী-স্ত্রীকে মারধরের অভিযোগ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে অসহায় ও দরিদ্র স্বামী-স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় জাহাঙ্গীর আলমসহ সমাজপতিদের বিরুদ্ধে। বুধবার রাতে জেলার চন্দ্রগঞ্জ থানাধীন কুশাখালীর পুকুরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাহাবুদ্দিন (৪৮) ও তার স্ত্রী হাসিনা খাতুনকে (৪০) সালিশ বৈঠকে ডেকে এনে বেদম মারধর করা হয়।

স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে হতদরিদ্র সাহাবুদ্দিন ও তার স্ত্রী হাসিনা খাতুনকে বুধবার রাতে সালিশের নামে পুকুরদিয়া বাজারে ডেকে আনার নির্দেশ দেন সমাজপতি (মাতাব্বর) জাহাঙ্গীর আলম। পরে সালিশদার জাহাঙ্গীর আলম সাহাবুদ্দিনের কাছে টাকা দাবি করেন। এতে সাহাবুদ্দিন অস্বীকৃতি জানালে ক্ষীপ্ত হয়ে জাহাঙ্গির আলম, তার ছোট ভাই জাহের ও ভাগিনা সোহাগসহ মিলে তাদেরকে এলোপাতাড়ি মারধর করে। পরে স্থানীয়দের সহযোগিতায় সাহাবুদ্দিন ও তার স্ত্রী স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

জানা যায়, জাহাঙ্গীর আলম ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে দীর্ঘদিন যাবত এলাকায় সালিশ দরবারের নামে ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষের নিকট কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন। তার অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী।

অভিযুক্ত জাহাঙ্গীর আলম মারধরের ঘটনার সত্যতা স্বীকার করলেও অন্যান্য অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি।

দাসেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) জাহাঙ্গীর আলম জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। তবে ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮