সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

রামগঞ্জে সাড়ে ১১ হাজার হতদরিদ্রের মাঝে বিনামূল্যে চাল বিতরণ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রামগঞ্জে সাড়ে ১১ হাজার হতদরিদ্রের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিনামূল্যে ৭০ লক্ষ টাকার চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শুক্রবার বিকেলে ভাদুর উচ্চ বিদ্যালয় মাঠে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে এক সমাবেশের মাধ্যমে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চেয়ারম্যান ডা. আনোয়ার হোসেন খান। তাঁর নিজস্ব অর্থায়ণে প্রধানমন্ত্রীর পক্ষথেকে এ চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়। এ সময় হতদরিদ্র প্রতিজনকে ১০ কেজি চাল ও যাতায়াত খরচ হিসেবে ১০০ টাকা করে বিতরণ করা হয়।

ভাদুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. শাহজাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ সুরাইয়া আক্তারসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এ সময় ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে উন্নয়নের গতি অব্যাহত রাখার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০