রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

লক্ষ্মীপুরে প্রস্তাবিত উপকূল দিবস পালিত

আকাশবার্তা ডেস্ক : 

“উপকূলের জন্য হোক একটি দিন, কন্ঠে বাজুক প্রান্তজনের কথা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১৯৭০ সালের ১২ই নভেম্বর উপকূলীয় এলাকায় প্রলয়ঙ্করী ঘূর্ণীঝড়ের স্মরণে লক্ষ্মীপুরে প্রথমবারের মতো পালিত হয়েছে প্রস্তাবিত উপকূল দিবস। দিবসটি উপলক্ষে রোববার দুপুরে র‌্যালি, আলোচনা সভা ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

র‌্যালিটি শহরের তমিজ মাকের্টেস্থ ঈদগাঁহ প্রাঙ্গণ থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় একটি পত্রিকা কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান।

সাংবাদিক বিএম সাগরের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক আলী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএমএ সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন, লক্ষ্মীপুর জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামাল, দালালবাজার কলেজের প্রভাষক আজিজুর রহমান আযম, কফিল উদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের জেলা আহ্বায়ক কার্তিক রঞ্জন সেনগুপ্ত।

সভায় আরো বক্তব্য রাখেন, কমলনগর প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান, সিনিয়র সাংবাদিক সানা উল্যাহ সানু, রবিউল ইসলাম খাঁন প্রমুখ। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ১২ নভেম্বরকে জাতীয় উপকূল দিবস ঘোষণার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১