বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

তদন্ত ছাড়া ৫৭ ধারায় সাংবাদিক গ্রেফতার নয় : আইজিপি

আকাশবার্তা ডেস্ক :

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ৫৭ ধারায় মামলা হলে তদন্ত ছাড়া কোনো সাংবাদিককে হয়রানি বা গ্রেফতার করা হবে না। গতকাল শনিবার রাতে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘এ বিষয়ে আমি পুলিশ সদর দপ্তর থেকে প্রথম সুপারিশ করেছি এবং কাজ করেছি। দেশের বহু জেলা থেকে ৫৭ ধারায় অনেক মামলাসহ অভিযোগ আমার কাছে এসেছে। সেগুলো আমি দেখেই এই নির্দেশনা দিয়েছি। তবে দু-একটি অভিযোগ আমরা তদন্ত করে প্রমাণ পাওয়ায় সেগুলোর ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে বলি।’

চাঁদপুরের সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে শহীদুল হক বলেন, ‘চাঁদপুরের সঙ্গে আমার আত্মার সম্পর্ক আছে। কারণ, পুলিশ সুপার হিসেবে আমি প্রথম এ জেলায় তিন বছর কাজ করেছি। এ জেলাকে আমি সব সময় আমার সেকেন্ড হোম মনে করি। এখানকার সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতা-কর্মীরা সব সময় পুলিশসহ প্রশাসনকে আন্তরিকভাবে সহযোগিতা করে থাকেন।’

পুলিশ-সাংবাদিক সম্পর্ক নিয়ে আইজিপি বলেন, ‘আমি যে বইটি লিখেছি, সেখানে সাংবাদিক ও পুলিশের সম্পর্ক কেমন, তা তুলে ধরেছি। সেই ধারণাটা পড়লে সাংবাদিকেরা অনেক কিছু বুঝতে পারবেন। সমাজে কাজ করতে হলে সাংবাদিক ও পুলিশ সুসম্পর্ক থাকতে হয়। আমার কাছে প্রতিদিন বাংলাদেশের বহু পত্রিকা আসে। সেখানে আপনারা যেসব বিষয় তুলে ধরেন, সেগুলোর মাধ্যমেও আমি খুঁজে খুঁজে আইনগত ব্যবস্থা গ্রহণ করি এবং এতে ফলাফলও আসে।’

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জি এম শাহীনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনির উজ-জামান, ডিআইজি (প্রশাসন ও শৃঙ্খলা) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, আইজিপির স্টাফ অফিসার আক্তার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ অন্য অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। মতবিনিময় সভায় স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদক, জাতীয় গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিতে আইজিপি চাঁদপুর প্রেসক্লাবকে পাঁচ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১