সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

পারিবারিক বিরোধ : চন্দ্রগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটের অভিযোগ, আহত ৫

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জেরধরে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারের মেসার্স নিউ হানিফ এন্ড কোং নামীয় ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। এ সময় ওই ব্যবসাপ্রতিষ্ঠানের ক্যাশবাক্স ভেঙ্গে নগদ ৫ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করেন তারা। হামলায় ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক সাদ্দাম হোসেন টিটুসহ ৫ জন আহত হন।

আহতদের মধ্যে দুইজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে এবং অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্য আহতরা হলেন, প্রতিষ্ঠানের ম্যানেজার অমর সাহা, পার্শ্ববর্তী দোকান মালিক আবুল খায়ের, ব্যবসায়ীর স্ত্রী মোমেনা আক্তারসহ ৫ জন।

ব্যবসায়ী সাদ্দাম হোসেন টিটু জানান, গত কয়েকদিন থেকে স্থানীয় যুবক অন্তর, ফয়সাল, নুরুল হুদা ও লামিয়াসহ একটি সংঘবদ্ধ চক্র তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে হত্যাসহ নানাভাবে হুমকি ধমকি দেয়।
এ ব্যাপারে ব্যবসায়ী টিটু আদালতে মামলা দায়েরসহ থানায় সাধারণ ডায়রী করেন। এতে ওই চক্রটি আরো বেপরোয়া হয়ে বুধবার দুপুরে ওই ব্যবসাপ্রতিষ্ঠানে এসে অতর্কিতভাবে হামলা ও লুটপাট চালায়। এ সময় তারা ব্যবসাপ্রতিষ্ঠানের সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী সাদ্দাম হোসেন টিটুর সাথে তার প্রবাসী ছোট ভাই নাসেরের সাথে পৈত্রিক সম্পত্তির ভাগাভাগি নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছে দীর্ঘদিন থেকে। ওই বিরোধের জের ধরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটতে পারে।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ওসি মোক্তার হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

ওসি (তদন্ত) এমদাদুল হক বলেন, থানায় কেউ মামলা দিতে আসেনি। আসলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930