সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

চন্দ্রগঞ্জে এসএমকে হসপিটালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, ডাক্তারসহ আটক ৪

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে ডাক্তারের ভুল চিকিৎসায় ফাতেমা আক্তার বুলি (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোররাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারের শহীদ মোস্তফা কামাল (এসএমকে) হসপিটালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশু বিশেষজ্ঞ ও ঢাকা পিজি হসপিটালের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. গোলাম মাইন উদ্দিন, গাইনী ও প্রসূতি সার্জন ডা. কাজী ফয়েজা আক্তার, এনেসথেসিয়া ডা. আলমগীর ও ডিউটি ডাক্তার শরীফুল ইসলামসহ ৪ জনকে আটক করে পুলিশ।

তবে রোগীর স্বজনদের দাবি, ডাক্তারের অবহেলায় এবং ভুল চিকিৎসার কারণে তাদের রোগীর মৃত্যু হয়েছে। নিহত ফাতেমা হাজিরপাড়া ইউনিয়নের দক্ষিণ জয়পুর গ্রামের মনসুর মাষ্টারের স্ত্রী বলে জানা গেছে।

নিহতের ভাই ইসমাইল হোসন জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে জরায়ু টিউমার অপারেশনের জন্য চন্দ্রগঞ্জ বাজারের বেসরকারি এসএমকে হাসপাতালে ফাতেমা আক্তার বুলিকে (৪৫) ভর্তি করা হয়।

পরে গাইনী ও প্রসূতি সার্জন ডা. কাজী ফয়েজা আক্তারের তত্ত্বাবধানে ফাতেমার চিকিৎসাসহ গভীর রাতে অন্যান্য ডাক্তাররা তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। কয়েক দফায় অপারেশনের একপর্যায়ে চিকিৎসা শেষে ভোররাতে ফাতেমা মারা যায়।

পরে রোগীর স্বজনরা বিষয়টি চন্দ্রগঞ্জ থানায় জানালে পুলিশ ওই হাসপাতাল থেকে ডাক্তারসহ ৪ জনকে আটক করেন। তবে ঘটনার সাথে জড়িত হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, ম্যানেজারসহ অন্যান্যরা কর্মকর্তারা পালিয়ে যায়।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেনকে ফোন দিয়ে পাওয়া না যাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১