সর্বশেষ:
লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক

লক্ষ্মীপুরে শীর্ষ সন্ত্রাসী জসিমসহ গ্রেফতার ৪, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে অস্ত্র ঠেকিয়ে কৃষক আব্দুর সাত্তার ও কহিনুর নামে এক মহিলাকে তাদের বাড়িতে অস্ত্রের মূখে ভয় দেখিয়ে ৬ লক্ষ টাকার চেক আদায়ের পর টাকা উত্তোলনের সময় অভিযান চালিয়ে সন্ত্রাসী জসীম ও তার ৩ সহযোগীকে আটক করেছে পুলিশ। এ সময় জসিমের কাছ থেকে দু টি এলজি, একটি বন্দুক, ৬ রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ সুপার কাযালয়ে এক প্রেস বিফিংয়ে গণমাধ্যম কর্মীদের এই তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন জানান, পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী নজরুল ইসলাম জসিম তার সহযোগীদের নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে দুইজনের কাছ থেকে চেক নিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে আসলে গোপন তথ্যের ভিত্তিতে ব্যাংকে অভিযান চালিয়ে এক সহযোগীকে আটক করা হয়। তার দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে সন্ত্রাসী জসিম ও তার দুই সহযোগীকে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক করে পুলিশ ।

শীর্ষ সন্ত্রাসী নজরুল ইসলাম জসিমের বিরুদ্ধে অস্ত্র, চুরি-ডাকাতি, অপহরন ও চাঁদাবাজীসহ লক্ষ্মীপুর সদর থানায় ৬টি মামলার রয়েছে। সে দীর্ঘদিন থেকে এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31