রবিবার ১৯শে জুলাই, ২০২৬ ইং ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

রায়পুরে জামায়াতের ৫ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রায়পুরে নাশকতার চক্রান্ত করা হচ্ছে এমন সন্দেহে গোপন বৈঠক থেকে বাংলাদেশ জামায়াত ইসলামের ৫ নেতাকে আটক করেছে রায়পুর থানা পুলিশ। রোববার রাতে উপজেলার সোনাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, লক্ষ্মীপুর শহর জামায়াতের সভাপতি আবুল ফারাহ নিশান, রায়পুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আউয়াল রাসেল, উপজেলা সুরা সদস্য আবুল কাশেম, সমর্থক খোরশেদ আলম, আব্দুল মান্নান।

পুলিশ জানায়, সোনাপুর এলাকায় নাশকতার উদ্দেশ্যে জামায়াতের নেতারা গোপন বৈঠক করছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে উপজেলা সুরা সদস্য আবুল কাশেম ছাড়া অন্যদের বিরুদ্ধে কোনো ধরনের মামলা আছে কি না তা জানা যায়নি।

রায়পুর থানার ওসি (তদন্ত) মো. সোলাইমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক জামায়াতের ৫ নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১