মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

রায়পুরে চিকিৎসকের অবহেলায় প্রসূতি মা ও নবজাতকের মৃত্যু

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুরে ডাক্তারের অবহেলায় প্রসূতি মা ও নবজাতক শিশু ছেলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২২ নভেম্বর) ভোরে রায়পুর উপজেলা সরকারি হাসপাতালে এ ঘটনাটি ঘটে।

খবর পেয়ে এলাকাবাসী ও রোগীর স্বজনেরা মা ও শিশুর লাশ নিয়ে হাসপাতালের সামনে অবস্থান নেয়। এ সময় উত্তেজিত হয়ে হাসপাতালে হামলা চালানোর চেষ্টা করে তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, নিহত রোজিনা আক্তার (১৯) উপজেলার চরবংশী ইউনিয়নের খাশেরহাট এলাকার গণি মিস্ত্রি বাড়ির ইমরানের স্ত্রী।

নিহতের স্বামী ইমরান জানায়, গত রোববার (১৯ নভেম্বর) বিকেলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করি। ভর্তি করার পর চিকিৎসক না থাকায় নার্সরাই চিকিৎসা শুরু করেন। পরে ডাক্তার আসলে আমার প্রসূতি স্ত্রীকে দেখে সিজার অপারেশনের সম্ভাব্য তারিখ ২২ নভেম্বর বলে জানান।

বুধবার রাত ৩টার দিকে প্রসূতির প্রসব ব্যথা শুরু হলে বহুবার নার্স ও চিকিৎসকদের ডাকলেও কেউ আসেনি। একপর্যায়ে রোজিনা স্বাভাবিকভাবেই সন্তান জন্ম দেয়। সন্তান প্রসব হওয়ার কিছুক্ষণ পরেই অতিরিক্ত রক্তক্ষরণে রোজিনার মৃত্যু হয়।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমা জাহান জানান, এখানে আমাদের কোন অবহেলা ছিলনা।

রায়পুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সোলাইমান জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে প্রাথমিকভাবে নার্স ও ডাক্তারের অবহেলার সত্যতা পাওয়া গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১