বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চন্দ্রগঞ্জ আ.লীগ সম্মেলন : ভরাডুবির আশঙ্কায় ৩ প্রার্থীর ভোট বর্জন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আর মাত্র ২ দিন বাকী। এ অবস্থায় নির্বাচনে চরম ভরাডুবির আশঙ্কায় সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সভাপতি-সাধারণ সম্পাদক পদে ৩ প্রার্থী। তারা হলেন, সভাপতি পদপ্রার্থী নিজাম উদ্দিন ও কামাল হোসেন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাহজাহান গাজী। রোববার রাত ৮টায় লক্ষ্মীপুর শহরের একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের এ ঘোষণা দেন তারা।

এ সময় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরীর বিরুদ্ধে সম্মেলনে পক্ষপাতিত্ব এবং মনগড়া কাউন্সিলর তালিকা প্রস্তুত করার অভিযোগ করা হয়।

তবে সংবাদ সম্মেলনে অপর সাধারণ সম্পাদক প্রার্থী ও বর্তমান কমিটির সহ-সভাপতি জয়নাল আবেদীন কাজল মোবাইল ফোনে নির্বাচন বর্জন করেছেন বলে জানানো হলেও তিনি তা অস্বীকার করেছেন। জয়নাল আবেদীন কাজল মুঠোফোনে জানান, আমি নির্বাচন বর্জনের কথা বলিনি। আমি বলেছি লক্ষ্মীপুর-৩ আসনে ২০০৮ এর নির্বাচনে দলের প্রার্থী এম এ হাসেমকে কেন কাউন্সিলর করা হয়নি। এ জন্য তিনি ক্ষোভ প্রকাশ করেছেন, তবে ভোট বর্জন করেন নি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিজাম উদ্দিন বলেন, গত ৯ নভেম্বর চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয় বর্তমান কমিটির সভাপতি ও সম্পাদককে সাথে নিয়ে কাউন্সিলর লিষ্ট করা হবে। কিন্তু সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী কারো মতামতের তোয়াক্কা না করে নিজের বাড়িতে বসে তার পছন্দের লোকদের নিয়ে একটি কাউন্সিলর তালিকা গঠন করেছেন। যে তালিকা থেকে বাদ অনেকেই বাদ পড়েছেন।

এ অভিযোগের বিষয়ে সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী মুঠোফোনে বলেন, ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের দেওয়া তালিকা অনুযায়ী কাউন্সিলর লিষ্ট করা হয়েছে। এখানে আমাদের মনগড়া কিছুই করা হয়নি। তিনি উল্টো প্রশ্ন রেখে বলেন, সম্মেলনের বাকী আর মাত্র ২ দিন। এতদিন তারা মাঠে কাজ করে এখন শেষমুহুর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানো হাস্যকর। কাউন্সিলরদের কাছ থেকে তারা সাড়া না পেয়ে হতাশা থেকে হয়তো এমন সিদ্ধান্ত নিতে পারেন। আবুল কাশেম চৌধুরী আরো বলেন, সভাপতি, সাধারণ সম্পাদক ও ২ সাংগঠনিক সম্পাদক পদে মোট প্রার্থী ১৪ জন। ৩ জন ভোট বর্জন করলে সম্মেলন স্থগিত করার নিয়ম নেই। যথানিয়মে সম্মেলন নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে।

আসন্ন সম্মেলনে দলের কাউন্সিলর আবু সুফিয়ান, বেলাল হোসেন আবাহনী, সার্জেন্ট সফি উল্যা, আবদুল কুদ্দুছ সাজু, নুরনবীসহ তারা জানান, কাউন্সিলর লিষ্টে কোনো অনিয়ম হয়নি। যারা দলের জন্য নিবেদিত তাদেরকে ভোটার করা হয়েছে। ৩ প্রার্থীর ভোট বর্জন প্রসঙ্গে তারা বলেন, নির্বাচনে কাউন্সিলরদের পক্ষথেকে সাড়া না পাওয়ায় এবং সম্মেলনে ভরাডুবির আশঙ্কায় তারা সরে দাঁড়িয়েছেন। এতে দলের কোনো ক্ষতি হবেনা।
এদিকে দলের মধ্যে বিতর্কিত দুই সভাপতি প্রার্থীসহ ৩ জন ভোট বর্জন করায় কাউন্সিলরসহ সাধারণ নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সংবাদ সম্মেলনের পর চন্দ্রগঞ্জ বাজারে বিপুল সংখ্যক নেতা-কর্মী জড়ো হয়ে একে অপরকে মিষ্টি খাওয়াতে দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সাংবাদিকদের জানান, যারা ভোট বর্জন করে সংবাদ সম্মেলন করেছেন। তাদের বিরুদ্ধে বিগত সময়ে দলের দায়িত্ব পালনকালে ভূমিদস্যুতাসহ দলের ভাবমূর্তি ধ্বংসের অভিযোগ রয়েছে। তারা ভোট বর্জন করায় কাউন্সিলে যোগ্য ব্যক্তিরা নেতা নির্বাচিত হওয়ার সুযোগ হয়েছে। এতে তারা সবাই খুশি বলে জানান।

উল্লেখ্য, আগামী ২৯ নভেম্বর চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১