সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রামগতিতে ইটভাটার অর্ধলক্ষ টাকা জরিমানা

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা পরিচালনা করায় এবং কাঠ পোড়ানোর দায়ে এক ইটভাটার মালিকের অর্ধলক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

৪ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলার চরআলগী ইউনিয়নের চরনেয়ামত গ্রামে অবস্থিত ‘সাস ব্রিকস’ নামের অবৈধ ইটভাটা বন্ধের লক্ষ্যে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজগর আলী।

অভিযানকালে ‘সাস ব্রিকস’ ইটভাটার মালিক নুরুল ইসলাম মাঝি’র ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

রামগতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজগর আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, এরআগেও পরিবেশ অধিদপ্তর ওই ইটভাটাটি বন্ধ করে দেয়। ইতিমধ্যে পুনরায় চালু করার খবর পাওয়ায় এ অভিযান পরিচালনা করে ইটভাটাটি বন্ধ করেছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31