শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

কমলনগরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় সাবেক স্বামী গ্রেফতার

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে কমলনগরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে অপহরণের পর আটক রেখে চুল কেটে নির্যাতন এবং বন্ধুদের নিয়ে গণধর্ষণের ঘটনায় সাবেক স্বামী আবুল কালাম আবুকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার কুতুবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আবুল কালাম আবু তোরাবগঞ্জ এলাকার আনোয়ার আলীর ছেলে।

কমলনগর থানাধীন হাজিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা পুলিশের সহযোগীতায় কুতুবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় আবুল কালামের তালাকপ্রাপ্ত স্ত্রী কমলনগরের মতিরহাট এলাকা থেকে লক্ষ্মীপুর যাওয়ার পথে তোরাবগঞ্জ এলাকায় পৌঁছলে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা আবুল কালাম আবু ও তার সহযোগিরা (শাহিনুরকে) সিএনজি চালিত অটোরিক্সা থামিয়ে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে তার বাড়ির একটি ঘরে আটক করে শারীরিকভাবে মারধার ও চুল কেটে নির্যাতন করে। এরপর তার বন্ধুরাসহ আবুল কালাম আবু তার সাবেক স্ত্রীকে রাতভর পালাক্রমে গণধর্ষণ করে। এতে সে অচেতন হয়ে পড়লে আসামিরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে তার মা ও স্বজনরা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ১৮ নভেম্বর ভিকটিমের মা নুরজাহান বাদি হয়ে ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো একজনসহ ৩ জনকে আসামি করে কমলনগর থানায় মামলা দায়ের করেন।

সূত্রে জানা যায়, ১০ বছর আগে আবুল কালামের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। বিয়ের পর থেকে একাধিকবার নানা অজুহাতে যৌতুক নেন কালাম। এরপর আরও যৌতুকের দাবি করতে থাকেন তিনি। গতবছর ৫০ হাজার টাকার যৌতুকের জন্য চাপ দেন। টাকা না দেওয়ায় নির্যাতন করতে থাকেন স্ত্রীকে। উপায় না দেখে আদালতের মাধ্যমে ছয় মাস আগে কালাম আবুকে তালাক দেন তার স্ত্রী। এর জের ধরে কালাম তার দুই বন্ধুকে নিয়ে তালাক দেওয়া স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে চুল কেটে নির্যাতন, মারধর ও গণধর্ষণ করেন।

মামলা অভিযুক্ত আসামি সাবেক স্বামীর বন্ধু তোরাবগঞ্জ এলাকার বাসিন্দা সিরাজ মিয়ার ছেলে মো. বাবলুকে ওই রাতেই গ্রেফতার করে পুলিশ। ঘটনার পর থেকে আত্মগোপনে চলে যায় আবুল কালাম আবু।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮