সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরসহ ৬ জেলা নিয়ে ‘মেঘনা’ নামে নতুন বিভাগ হচ্ছে

নিজস্ব প্রতিনিধি :

নোয়াখালী বা কুমিল্লা নয় প্রস্তাবিত বিভাগের নতুন নামকরণ করা হবে ‘মেঘনা’। বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে, ৬ জেলা কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী নিয়ে আলাদা বিভাগ করার পরিকল্পনা নিয়েছে সরকার। নতুন বিভাগের নামকরণ করা হবে ‘মেঘনা’। ২০১৫ সালের মে মাসে বৃৃৃৃহত্তম নোয়াখালী এবং কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চলতি বছরের এপ্রিল মাসে বৃহত্তর এ অঞ্চলে বিভাগ করার পরিকল্পনার কথা জানান সরকার প্রধান। নির্বাচনের আগেই প্রস্তাবিত ফরিদপুর জেলাকে বিভাগ ঘোষণা করার কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। ফেব্রুয়ারি মাসেই প্রস্তাবিত নতুন বিভাগের নাম ‘ময়নামতি’ হবে বলে জানিয়েছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

ওই খবরের সূত্র ধরেই প্রস্তাবিত ময়নামতি বিভাগের নাম ‘মেঘনা’ হবে বলে জানা গেছে। জানা গেছে, বিষয়টি মন্ত্রণালয় থেকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়কে মৌখিকভাবে জানানো হয়েছে। বিভাগীয় কমিশনার কার্যালয়ের একাধিক কর্মকর্তা চট্টগ্রামকে ভাগ করে নতুন বিভাগের প্রক্রিয়ার কথা নিশ্চিত করেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান জানান, ৬ জেলা নিয়ে নতুন বিভাগ করার পরিকল্পনা রয়েছে সরকারের। আগে থেকে প্রক্রিয়া চলছে। সরকার ছোট ছোট বিভাগ করতে চাইছে। সে হিসাবে নতুন বিভাগ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে নতুন বিভাগ চট্টগ্রাম থেকে বড় হয়ে যাচ্ছে। সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।

নাম প্রকাশ না করার সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মন্ত্রণালয় থেকে মৌখিকভাবে নির্দেশনা এসেছে। কিন্তু এখনো লিখিত কোনো নির্দেশনা পাওয়া যায়নি। লিখিত নির্দেশনা পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। জানা যায়, ব্রিটিশ শাসনামলে তৎকালীন বাংলা প্রদেশে সর্বপ্রথম বিভাগ গঠন করা হয়। সে সময়় বর্তমান বাংলাদেশের ভূখন্ডে রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম এই তিনটি বিভাগ গঠন করা হয়়। পরবর্তীতে রাজশাহী ও ঢাকা বিভাগের একাংশ নিয়ে় ১৯৬০ সালে খুলনা বিভাগ গঠিত হয়। ১৯৭১ সালে স্বাধীনতা পরবর্তী সময়ে় বাংলাদেশে এই চারটি বিভাগ ছিল। খুলনা বিভাগের একাংশ নিয়ে ১৯৯৩ সালে গঠিত হয় বরিশাল বিভাগ এবং ১৯৯৮ সালে চট্টগ্রাম বিভাগকে ভেঙ্গে সিলেট বিভাগ প্রতিষ্ঠা করা হয়। আর ২০১০ সালে ২৫ জানুয়ারি বৃহত্তর রংপুর আর দিনাজপুর অঞ্চল নিয়ে রংপুর বিভাগ গঠন করা হয় যা আগে রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত ছিল।

সর্বশেষ ১৪ সেপ্টেম্বর ২০১৫ তে অষ্টম বিভাগ হিসেবে ময়মনসিংহ বিভাগ এর নাম ঘোষণা করা হয়। পূর্বে এটি ঢাকা বিভাগের অংশ ছিল। তবে নির্বাচনের আগে বৃহত্তম নোয়াখালীসহ বিভাগ ঘোষণা করা হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে বলে জানিয়েছে বিভাগীয় কমিশনার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০