বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

মহিউদ্দিন চৌধুরী আর নেই

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী (৭৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি অনেক দিন ধরে হৃদ্‌রোগ, কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রামের মেহেদিবাগের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মহিউদ্দিন চৌধুরীকে গতকাল বেলা ১১টার দিকে ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যার পর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক লিয়াকত আলী খান তাঁর মৃত্যুর বিষয়টি আজ সকালে নিশ্চিত করেন।

চিকিৎসকেরা জানান, গত ১১ নভেম্বর মহিউদ্দিন চৌধুরীকে ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে পরদিন তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ১৬ নভেম্বর সিঙ্গাপুর নেওয়া হয়। ২৬ নভেম্বর কিছুটা সুস্থ হয়ে ঢাকায় ফেরেন। ১২ ডিসেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যান।

বাদ আসর লালদীঘি মাঠে মহিউদ্দিন চৌধুরীর জানাজা হবে। মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শোক জানিয়েছেন।

সূত্র : প্রথম আলো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০