বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরের বিভিন্নস্থানে মহান বিজয় দিবস উদযাপন

ডেস্ক রিপোর্ট :

যথাযোগ্য মর্যাদায় ও উৎসব মুখর পরিবেশে লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলা, থানা, ইউনিয়ন, প্রেসক্লাব ও শিক্ষাপ্রতিষ্ঠানে ৪৬তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। শনিবার বিজয় দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে স্ব স্ব এলাকার শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। লক্ষ্মীপুর জেলা যুবলীগের নবনির্বাচিত সভাপতি একেএম সালাহ্ উদ্দিন টিপু ও সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল নোমানের নেতৃত্বে শহরে বিশাল বিজয় র‌্যালি বের করা হয়।

চন্দ্রগঞ্জ প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাংবাদিক নেতৃবৃন্দ। প্রেসক্লাবের সভাপতি আলী হোসেন ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলামের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি অহিদ মিয়া, সাবেক সভাপতি কবির আহমদ ফারুক, সহ-সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, প্রচার সম্পাদক সাহাদাত হোসেন দিপু, দপ্তর সম্পাদক আনোয়ার হোসাইন, কার্যনির্বাহী সদস্য আব্দুন নূর, সদস্য ইসমত দ্দোহাসহ অন্যান্যরা।

একই সময় চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন ও সাধারণ সম্পাদক কাজী সোলায়মানের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামীলীগ। জেলা ছাত্রলীগের সদস্য কাজী মামুনুর রশিদ বাবলুর নেতৃত্বে ফুল দেয় কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ।

ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোরশেদ আলম ও যুগ্ম আহ্বায়ক সাহাবুদ্দিনের নেতৃত্বে ফুল দেয় যুবলীগ। এছাড়াও কৃষকলীগ, তরুণ লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দেওয়া হয়।

চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের পক্ষ থেকে ফুল দেয় সভাপতি কাজী মোস্তফা কাজল ও সাধারণ সম্পাদক সমীর কর্মকার।

এরপর ‘নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা শাখার পক্ষ থেকে শহীদদের প্রতি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা শাখার আহ্বায়ক মো. আলী হোসেন, যুগ্ম আহ্বায়ক সমীর কর্মকার, যুগ্ম আহ্বায়ক সোহেল মাহমুদ মিলন, সদস্য ইব্রাহীম খলিল মনজু, ইসমত দ্দোহা, চন্দন কর্মকার, গৌতম মজুমদার, সোহাগ হোসেন আরাবি, তানভীর আহমেদ রিমন, রাব্বী, পারভেজ আলম, ইমরান হোসেন, কাজী সৈকত প্রমুখ।

এদিকে জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ এবং প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। সকালে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে নিজস্ব শহীদ বেদীতে পুস্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক মন্ডলী এবং ছাত্র-ছাত্রীরা।

পরে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ সরকার জোবায়েদ আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন, চন্দ্রগঞ্জ থানার ওসি মো. মোক্তার হোসেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, পরিচালনা পরিষদ সদস্য নিজাম উদ্দিন, কামাল হোসেন, অহিদ মিয়া, কলেজ ছাত্রলীগের সভাপতি রায়হান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ওমর ফারুক আরজু প্রমুখ। পরে মুক্তিযুদ্ধ বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

একই সময় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন, চন্দ্রগঞ্জ থানার ওসি মো. মোক্তার হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য মাওঃ আব্দুল কুদ্দুছ, মহিন উদ্দিন বুলু, দেলোয়ার হোসেন প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১