সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সৌদিঅারবে বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপিত

নাজিম ভূঁইয়া, সৌদিআরব প্রতিনিধি :
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
শনিবার সকালে এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। এ সময় দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কমিউনিটির নেতৃবৃন্দ, শিক্ষক, চিকিৎসক, পেশাজীবী ও ব্যবসায়ীসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রদূত প্রথমেই গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন মুক্তিযুদ্ধে নিহত সকল বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে মহান স্বাধীনতা।
রাষ্ট্রদূত বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা বাংলাদেশ নামক রাষ্ট্র পেয়েছি। আর বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে। উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ অবশ্যই একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
গোলাম মসীহ আরো বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে হবে। তিনি মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছিল তাদের বিচার ও শাস্তি কার্যকরের জন্য বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রদূত গোলাম মসীহ প্রবাসীদের বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। এ সময় তিনি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কথা উল্লেখ করে বলেন, আপনাদের পাঠানো অর্থের কারণে আজ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ কাজ করা সম্ভব হচ্ছে।
রাষ্ট্রদূত প্রবাসীদের দেশের মানুষের জরুরী প্রয়োজনে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, সৌদির সাথে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধির সাথে সাথে আগামী দিনে বাংলাদেশে সৌদির বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য দূতাবাস কাজ করে যাচ্ছে। প্রবাসী বাংলাদেশীদের যে কোনো সমস্যা সমাধানের জন্য দূতাবাসের দরজা সব সময় খোলা রয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দূতাবাসের উপ মিশন প্রধান ড. এম ডি নজরুল ইসলাম বলেন, প্রবাসীদের সেবা প্রদানের জন্য দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি প্রবাসীদের বিজয় দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানান।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের কারণে দেশ ও জাতির প্রকৃত উন্নয়ন হচ্ছে।
উন্মুক্ত আলোচনায় প্রবাসীগণ ও কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। আলোচনা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেন রাষ্ট্রদূত গোলাম মসীহ। এরপর মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত ও জাতির সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে দূতাবাস প্রাঙ্গনে জাহাঙ্গীর আলম হৃদয়ের রচনায় মুক্তিযুদ্ধের ওপর নির্মিত নাটক ‘রূপকার’ পরিবেশন করে রিয়াদ বাংলাদেশ থিয়েটার। এছাড়া প্রবাসীদের জন্য দূতাবাস প্রাঙ্গনে ফ্রি মেডিকেল চেকআপেরও আয়োজন করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১