শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে গৃহবধূর আত্মহত্যা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে নাসিমা আক্তার (২৫) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। শনিবার (১৬ ডিসেম্বর) রাতে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধর্ব্যপুর গ্রামে গৃহবধূর বাপের বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত নাসিমা ওই গ্রামের ফয়েজ আহম্মদ বাড়ির মৃত আলী আহম্মদের মেয়ে ও এক কন্যা সন্তানের জননী।

এলাকাবাসী জানায়, সন্ধ্যায় তার মা জোহরা বেগমের সঙ্গে ঝগড়া হয় নাসিমার। এরপর ঘর থেকে বের হয়ে যায় নাসিমা। এর কিছুক্ষণ পর রাতে ঘরের আঙ্গিনায় অচেতন অবস্থা পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন। এ সময় নাসিমা তার মাকে জানায় সে বিষপান করেছে। এই কথা বলে সবাইকে মাফ করে দিতে বলেন।

পরে পরিবারের লোকজন দ্রুত তাকে নিয়ে যায় স্থানীয় ডাক্তার বোরহান উদ্দিনের বাড়িতে। তিনি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনসার্জ (ওসি) মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০