বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মারা গেলেন গাইবান্ধার এমপি গোলাম মোস্তফা আহমেদ

আকাশবার্তা ডেস্ক :

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান। গোলাম মোস্তফার ভাতিজা রিপন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৮ নভেম্বর (শনিবার) টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছিলেন এমপি গোলাম মোস্তফা। এরপর তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।

গত ১৮ নভেম্বর বিকেলে টাঙ্গাইলে বাস ও মাইক্রোবাসে সংঘর্ষে সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদসহ চার জন আহত হন। তিনি মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে গোলাম মোস্তফার শারীরিক অবস্থার অবনতি হলে তাকেসহ চারজনকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকার আগারগাঁও নিউরো মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার আরো অবনতি হলে গোলাম মোস্তফাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়

উল্লেখ্য, ২০১৬ সালের শেষ দিন ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান গাইবান্ধা-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। পরে ২২ মার্চের উপনির্বাচনে জয়ী হন তিনি।

এদিকে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এই সংসদ সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১