সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

আমেরিকা সবসময় ইসলাম ধর্মের বিরুদ্ধে তৎপরতা চালিয়েছে

 আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ মোহাম্মাদ ইমামি কাশানি বলেছেন, আমেরিকা বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম বিরোধী এ সিদ্ধান্তের মাধ্যমে গোটা মার্কিন জাতিকে অপমানের মুখে ঠেলে দিয়েছে। আজ তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এসব কথা বলেন।

ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নানা অভিযোগ প্রসঙ্গে আয়াতুল্লাহ কাশানি বলেছেন, মধ্যপ্রাচ্যে নিজের ব্যর্থতা আড়াল করতেই ইরানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইয়েমেনকে ক্ষেপণাস্ত্র সরবরাহের মার্কিন দাবি ভিত্তিহীন।

আয়াতুল্লাহ ইমামি কাশানি বলেন, এই আমেরিকাই সৌদি আরবকে কোটি কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যাতে মধ্যপ্রাচ্যে সব সময় যুদ্ধ লেগে থাকে। সৌদি আরব ইয়েমেনে মার্কিন বোমা ফেলছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো কোনো দেশই এ বিষয়ে প্রতিবাদ করছে না।

তেহরানের জুমার নামাজের খতিব বলেন, আমেরিকা সব সময় ইসলাম ধর্মের বিরুদ্ধে তৎপরতা চালিয়েছে। ইসলাম ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবেই আমেরিকা সৌদি আরবের সহযোগিতায় সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সৃষ্টি করেছিল। কিন্তু ইসলামবিরোধী ওই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31